ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাপলা চত্বর থেকে লালদীঘি: পথে যেসব স্থানে ১১ দলের পথসভা Logo ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার Logo চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? Logo বন্ধ হলো কাপ্তাই বাঁধের আরও ১ ফুট জলকপাট, দৃশ্যমান ঝুলন্ত সেতু Logo মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৬, আটক ১ Logo প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন Logo রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও: প্রথম সফর ঘিরে আনন্দের জোয়ার Logo ধর্মঘট প্রত্যাহার: শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু Logo ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী Logo নিখোঁজের ২৭ দিন পর ডোবায় মিলল যুবকের কঙ্কাল, গ্রেপ্তার ২

কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগসমূহে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সময় একদিন বৃদ্ধি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-শরীরে ইউনিট অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

ভর্তির সময় পূরণকৃত ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি জমা দিতে হবে।

ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ইউনিট অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি পরিশোধ করতে হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন অফ করলে তা পুনরায় অন করার সুযোগ থাকবে না।

উল্লেখ, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিল, রবিবার।

জনপ্রিয়

শাপলা চত্বর থেকে লালদীঘি: পথে যেসব স্থানে ১১ দলের পথসভা

কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি

প্রকাশিত ১১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬