ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল Logo পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

জাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ছাত্রশক্তির মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, নির্যাতনসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচারের দাবি এবং এ ঘটনায় প্রশাসনের নির্বিকার ও নিরবতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে শাখা ছাত্রশক্তি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা বারোটার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছাত্রশক্তির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান এবং সারাদেশে নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আপসহীন অবস্থান ঘোষণা করেন।

মানববন্ধনে শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, ’গত দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে। অথচ অভিযুক্ত সাবেক শিক্ষার্থীকে এখনো আইনের আওতায় আনা হয়নি। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশে ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার নিশ্চিত হচ্ছে না।

তিনি আরও বলেন, মাগুরার আছিয়া ও নরসিংদীর আমেনাসহ দেশের বিভিন্ন স্থানের ভুক্তভোগীদের ঘটনা প্রমাণ করে যে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং অপরাধপ্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলও ভুক্তভোগীর মানসিক ও শারীরিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ণ আইনি সহায়তা প্রদান করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য,গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

জনপ্রিয়

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী

জাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ছাত্রশক্তির মানববন্ধন

প্রকাশিত ০২:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬