ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাবি ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি, শিক্ষার্থীদের ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরের খাবারে এমন ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে দর্শন বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী সরওয়ার রহমান সোহান বলেন, “ক্যাফেটেরিয়ার খাবারে আজকে আমিও মাছি পেয়েছি। মাছি দেখে আমি দ্বিতীয়বার আর খাবার নেইনি। তাই বলে কি আমি খাবার ছুড়ে মারিনি। আমাদের উচিত শিক্ষার্থীসুলভ ও দায়িত্বশীল আচরণ করা।”

উল্লেখ্য, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারকের খাবারে মাছি পাওয়ার ঘটনায় তার মেজাজ হারিয়ে দোকান কর্মচারীর উপর খাবার ছুড়ে ফেলান। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বটতলা এলাকার সকল খাবারের দোকান বন্ধ করে বিচারের দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জনপ্রিয়

অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক

জাবি ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশিত ০৮:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬