ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস Logo প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০ Logo আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় বিশেষ অবদান রাখা সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ Logo চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা  Logo ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা শহিদুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সাইবার অপরাধে একাধিক মামলা Logo ৬ কোটির চালানের অংশ: বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ হওয়া ১৯ প্যাকেজ পণ্য উদ্ধার Logo চরভদ্রাসনে বন্যার্তদের ত্রাণ বিতরণ, প্রয়োজনের তুলনায় অতি সামান্য Logo নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান

চট্টগ্রামে ২৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ঈদের ছুটিতে মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার সময় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে মুজাফফরাবাদ কলেজের বিপরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী আসনে বসা ওই দম্পতির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদী হয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস

চট্টগ্রামে ২৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত ১১:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬