ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সংসদীয় যোগাযোগ বাড়াতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয় Logo উখিয়ায় ২৪ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকা ঘেরার পরামর্শ Logo ‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’ Logo মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি Logo যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক Logo নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার Logo ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’ Logo সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই ভাইরাসের উপসর্গে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে । একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩৩২ জন ।

আজ রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৭ জুন সকাল ৮টা পর্যন্ত দেশব্যাপী হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৬২০ জন শিশুর মৃত্যু হয়েছে । এর মাঝে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন শিশু । অন্যদিকে হামের সদৃশ উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫২৯ জন শিশু ।

প্রতিবেদনে আরও বলা হয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৬ জনে । এছাড়া হামের বিভিন্ন লক্ষণ বা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৭৯ হাজার ১২ জন ।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগে হামের প্রকোপ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি । এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭৫টি শিশু হাম ও এর উপসর্গে মারা গেছে । একই সাথে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৫৩ জনে ।

জনপ্রিয়

সংসদীয় যোগাযোগ বাড়াতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত ০৮:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬