ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী Logo বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী Logo টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট? Logo অস্থিরতা দূর করার উপায় Logo ব্রাজিলের নির্বাচনে লুলার জয়: সামনে বৈরি সংসদ ও বিভক্ত দেশের চ্যালেঞ্জ Logo আরও একবছর অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি Logo ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’ Logo ‘মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিয়ে সমাধান নয়’

অস্থিরতা দূর করার উপায়

স্বাস্থ্য ডেস্ক: বর্তমান দ্রুতগতির যান্ত্রিক জীবনে মানসিক চাপ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘস্থায়ী চাপ একসময় তীব্র দুশ্চিন্তা বা অ্যাংজাইটিতে রূপ নিতে পারে যা সাধারণ মানসিক অবস্থা নয়। চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কিছু মনস্তাত্ত্বিক কৌশল মেনে চললে দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হঠাৎ অ্যাংজাইটি শুরু হলে শরীরের স্নায়ুকে শান্ত করতে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বেশ কার্যকর। এছাড়া চারপাশের বাস্তবতায় মনোযোগ ফেরাতে ৩৩৩ নিয়ম এবং ৩০ থেকে ৬০ সেকেন্ডের হালকা ব্যায়াম স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। অ্যারোমাথেরাপি এবং নিজের নেতিবাচক চিন্তার ধরনকে চ্যালেঞ্জ করার মাধ্যমেও তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায়।

সাময়িক উপশমের পাশাপাশি দুশ্চিন্তা দূর করতে দীর্ঘমেয়াদি কিছু অভ্যাস গড়ে তোলার ওপর চিকিৎসকেরা জোর দিয়েছেন। প্রতিদিন নিয়ম করে ডায়েরিতে নিজের আবেগ লিখে রাখা এবং অন্তত ১০ থেকে ১৫ মিনিট মেডিটেইশন করলে মানসিক কষ্ট কমে। বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিয়মিত ব্যায়াম করাও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখে।

দুশ্চিন্তা ও অস্থিরতা যদি দৈনন্দিন কাজ, পড়াশোনা বা পারিবারিক সম্পর্কে বাধা সৃষ্টি করে, তবে ঘরোয়া উপায়ের পাশাপাশি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। মনোবিদেরা এ ক্ষেত্রে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি বা প্রয়োজনে বিশেষ ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।

জনপ্রিয়

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

অস্থিরতা দূর করার উপায়

প্রকাশিত ০৮:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬