ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া Logo শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিতে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা Logo চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে শুরু ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ Logo শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চায় ট্রাম্পের প্রশাসন Logo বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর Logo বন্যা নিয়ে আবেগঘন বার্তা দিলেন জয়া আহসান Logo অসহায় মানুষের দোয়ায় সিক্ত প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার: বিনামূল্যে চক্ষু সেবা পেলেন শতাধিক রোগী Logo ৩ কিলোমিটার খাল খননে শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপে

অসহায় মানুষের দোয়ায় সিক্ত প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার: বিনামূল্যে চক্ষু সেবা পেলেন শতাধিক রোগী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পাইস্কা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।

গতকাল সকাল ১০ ঘটিকায় পাঠাগারের নিজ কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

পাইস্কা ইউনিয়নের প্যারিআটা এলাকায় প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার এ কর্মসূচির আয়োজন করে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল তারাকান্দি শাখা জামালপুর এর তত্ত্বাবধানে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।

আয়োজকরা জানান, রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চোখের ড্রপ ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে। ছানি শনাক্ত হওয়া শতাধিক রোগীর অপারেশনের সম্পূর্ণ ব্যয়ও বহন করার আশ্বাসক দিয়েছেন প্রতিষ্ঠানটি।

প্যারিআটা গণ-পাঠাগারের সভাপতি মহাসিন হোসেন বলের,প্যারিআটা গণ পাঠাগারটি ৪০ জন স্বেচ্ছাসেবীদের নিয়ে ৬ জুন ২০২৫ এর সূচনা হয়।

সূচনার পর থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানে শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে আরবি শিক্ষা, মাসিক বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, লাইব্রেরি এবং ইংরেজি স্পোকেন কোর্সসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্যারিআটা গণপাঠাগারের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা শিউলি আক্তার বলেন, দরিদ্র মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসাসেবা খুবই উপকারী। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।

একইভাবে চোখ পরীক্ষা করিয়ে চশমা ও প্রয়োজনীয় ড্রপ পেয়ে স্বস্তি প্রকাশ করেন ৬২ বছর বয়সী বৃদ্ধা হাজেরা বেগম। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “চোখের সমস্যার কারণে ঠিকমতো সুঁই-সুতাও ধরতে পারতাম না, চলাফেরায় কষ্ট হতো। আজ ডাক্তার বাবু খুব নরম সুরে কথা বলে চোখ দেখে দিলেন, সাথে ওষুধও দিলেন। আমাদের মতো অসহায় মানুষের জন্য এত বড় উপকারের ব্যবস্থা করায় এই পাঠাগারের দায়িত্বে থাকাদের জন্য মন থেকে দোয়া করছি।

বিনামূল্যে এই উন্নত চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার দরিদ্র ও প্রবীণ মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জহিরুল ইসলাম মিলন/ধনবাড়ী

জনপ্রিয়

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

অসহায় মানুষের দোয়ায় সিক্ত প্যারিআটা গণকেন্দ্র পাঠাগার: বিনামূল্যে চক্ষু সেবা পেলেন শতাধিক রোগী

প্রকাশিত ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬