ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিজেলে এখনো লিটারে ৭০ টাকা লোকসানে সরকার: রিজভী Logo অনাবাদি জমি চাষাবাদে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন Logo কাজের স্বীকৃতি না পেলে গবেষণায় আগ্রহ কমে যেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী Logo ঢাকায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ’ Logo রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের Logo রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল Logo ভারতে পাচারের আগেই আক্কেলপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ Logo মাত্র ২ রানের জন্য ভারতীয় মূল দলকে হারাতে পারল না জাপান Logo যবিপ্রবিতে পরিবহন ব্যবস্থায় পরিবর্তন, সাশ্রয় ৪০ লাখ টাকা Logo সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৬৬

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৫ জন এবং তিঝিল বিভাগে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া রমনা ৩০, লালবাগ ২৮, ওয়ারী ৫৯, মতিঝিল ৭৪, তেজগাঁও ৫৩, মিরপুর ১১৫, গুলশান ৪৩, উত্তরা বিভাগে ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষরসংবলিত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

জনপ্রিয়

ডিজেলে এখনো লিটারে ৭০ টাকা লোকসানে সরকার: রিজভী

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৬৬

প্রকাশিত ০১:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬