কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের মুক্ত মঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি। এ সময় কলেজের শিক্ষার্থী ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























