ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতিঝিলে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার চালানো এই নিয়মিত অভিযানে নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালীন মতিঝিল থানা এলাকায় ৬ জন, পল্টনে ১১ জন, সবুজবাগে ৩ জন এবং খিলগাঁও থানায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া রামপুরা থেকে ৮ জন, শাহজাহানপুর থেকে ১১ জন এবং মুগদা থানা এলাকা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।

জনপ্রিয়

যুক্তরাজ্যে প্রথমবারের মতো এডিস মশার প্রজনন শনাক্ত

মতিঝিলে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

প্রকাশিত ০৩:৩০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬