ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সংসদীয় যোগাযোগ বাড়াতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয় Logo উখিয়ায় ২৪ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকা ঘেরার পরামর্শ Logo ‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’ Logo মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি Logo যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক Logo নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার Logo ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’ Logo সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মিল্লাত বিহারী ক্যাস্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাস্প থেকে ২৬ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ হাফিজ, মোঃ রাব্বী গাজী, মোঃ করিম, রাজিয়া বেগম, মোছাঃ বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে আটক করা হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭ টি ছুরি, ৫ টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। যৌথবাহিনী জানায়, পল্লবী থানায় এই আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

সংসদীয় যোগাযোগ বাড়াতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

মিল্লাত বিহারী ক্যাস্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬

প্রকাশিত ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪