ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজশাহীতে ১২০০ রানারের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘রান ফর সিল্ক সিটি’ Logo চুয়েটে আন্দোলনের পঞ্চম দিন, নতুন উপাচার্যকে ‘লাল কার্ড’ শিক্ষার্থীদের Logo তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান ট্রাম্পের Logo যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত Logo জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০ Logo ‘লিডারশিপ অ্যান্ড একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নোবিপ্রবি উপ-উপাচার্য Logo ‘কিউআর কোডে বাড়বে ২ লাখ কোটি টাকার কর আদায়’- বাকৃবিতে গভর্নর Logo সুপার এল নিনোর প্রভাবে সবচেয়ে শুষ্ক মরুভূমিও এখন রঙিন ফুলের বাগান Logo রুটি দিয়ে ত্বকের যত্ন! জেনে নিন ত্বকযত্নে বাসি রুটির জাদুকরি ভূমিকার কথা

ড. খলিলুরের সাফল্য কামনা রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।

ল্যাভরভ বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে খলিলুরের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রুশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে তারা অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানভিত্তিক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন। ল্যাভরভ আশা প্রকাশ করেন, অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে।

জনপ্রিয়

রাজশাহীতে ১২০০ রানারের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘রান ফর সিল্ক সিটি’

ড. খলিলুরের সাফল্য কামনা রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের

প্রকাশিত ০৭:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬