ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

বিপিএলের থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ আসরের থিম সংয়ের শিরোনাম ‘আবার এলো বিপিএল’। যার কয়েক লাইন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলইডি স্ক্রিন আর জমকালো আলোর খেলার মাঝে প্রকাশ করা হয় বিপিএলের থিম সং। গানে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসাইন শিমুল।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।

তিনি বলেন, আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।

ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন। বড় আয়োজনে প্লেয়ার্স ড্রাফট, মাস্কট উন্মোচনের পর এবার থিম সং প্রকাশের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘বিসিবি সেটাকে (পূর্ব ঘোষণা) সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলকে আমরা নতুনভাবে সাজাতে চাই।’

বিসিবির এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নানা প্রতীকি ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। পরে ‘আবার এলো বিপিএল’ শিরোনামে থিম সং প্রকাশ করে আগত অতিথিদের সামনে। এবারের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানে নৃত্য ‍ও মডেলিং করেছেন রিদি শেখ।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

বিপিএলের থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

প্রকাশিত ১০:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪