ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল Logo ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo থ্যাংকসগিভিং টার্কির নাম চেয়েছিল হোয়াইট হাউজ, মশকরার বন্যায় ভাসল ইন্টারনেট Logo দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী Logo ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’ Logo হুয়াংয়ের প্রত্যাবর্তনে এআই বাজারে স্বস্তি, প্রশ্ন তবু থেকেই যাচ্ছে Logo গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo স্বর্ণদ্বীপ থেকে প্রধানমন্ত্রী ঢাকার পথে Logo ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১০১ বার পঠিত

জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক তেরে বিন-এর সুবাদে দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন অভিনেতা ওয়াহাজ আলী। অভিনয়ের সুবাদে বাংলাদেশ ও ভারতের মতো দেশের দর্শকদের হৃদয়েও তিনি বিশেষ স্থান করে নিয়েছেন। সম্প্রতি এই তারকাকে দেখা গেছে রাজধানী ঢাকার এক জমকালো ফ্যাশন শোতে, যা দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্প্রতি ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এই বিশেষ আয়োজনে অংশ নিতেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী। তাঁর এই উপস্থিতি এবং ঢাকায় আসার খবরটি মুহূর্তের মধ্যে তাঁর ভক্ত ও অনুসারীদের মাঝে ছড়িয়ে পড়ে।

ওই ফ্যাশন শোতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও অংশ নেন। অনুষ্ঠানের ফাঁকে পাকিস্তানি অভিনেতার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী। জামদানি মোটিফের গাঢ় বেগুনি লেহেঙ্গা-চোলি পরা নুসরাত ফারিয়া ক্যাপশনে ঐতিহ্যবাহী পোশাকের প্রতি নিজের গর্ব ও ভালোবাসার কথা প্রকাশ করেন। অন্যদিকে, ওয়াহাজ আলীকে দেখা যায় একটি মার্জিত গাঢ় নীল রঙের ফরমাল স্যুট ও শার্ট পরিহিত অবস্থায়।

সামাজিক মাধ্যমে এই দুই তারকার ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের কাছ থেকে বিপুল ইতিবাচক সাড়া পায়। ছবিটিতে হাজার হাজার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি অনেক ভক্ত মন্তব্য বাক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই আয়োজনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাবধারী সামানজার সাঈদসহ দেশের আরও বেশ কয়েজন পরিচিত মুখ অংশ নেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন ওয়াহাজ আলী। পরবর্তীতে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করলেও মূলত ২০২২ সালে প্রচারিত ‘তেরে বিন’ ধারাবাহিকে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। ওই নাটকে অভিনেত্রী ইয়ুমনা জায়দির সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মনে গভীর রেখাপাত করেছিল।

জনপ্রিয়

কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া

প্রকাশিত ১১:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬