ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

কবি নজরুল কলেজে জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে।

আজ (রবিবার) সকালে কলেজ মাঠে কবিয়ান ক্রিকেট ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিম।

৮ দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২৪ টি দল। যেখানে অংশ নিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। টুর্নামেন্টের আয়োজক কমিটিতে রয়েছেন ফরিদ উদ্দিন, শেখ ফয়সাল আহমেদ, মাসুদ রানা, আশিকুর রহমান সরল, সোহাগ মিয়া, তন্ময় হাসান, আলি কবির প্রমূখ। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান ফাহিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের স্পৃহা ছড়িয়ে দিতে এই আয়োজন। আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সব সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

কবি নজরুল কলেজে জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত ১১:০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪