ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

ট্রাক দুর্ঘটনায় কবি নজরুল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী নিহত

গাজীপুরের তারগাছাতে ট্রাকের ধাক্কায় সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তারাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসিফ আদনান। তিনি কবি নজরুল সরকারি কলেজের  দর্শন বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মো. ইকবাল হাসান (২০) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এদিন সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

হাসপাতালে নিয়ে আসা সহপাঠী জানান, আজ ভোরে মোটরসাইকেলে করে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী হাসানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাক দুর্ঘটনায় কবি নজরুল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী নিহত

প্রকাশিত ০৫:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪