ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। আবেদন কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহীতেও অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করার সময় পছন্দের কেন্দ্র বেছে নিতে পারবেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনকারীরা আবেদন ফরম পূরণের সময় স্ব স্ব ইউনিটের জন্য নির্ধারিত ফি প্রদান করবেন। এ, বি ও সি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ডি ইউনিটের জন্য আবেদন ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলায় আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০০ টাকা ফি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষার আগে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করা যাবে। আবেদন সংক্রান্ত নিয়ম-কানুন এবং ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৯ অথবা ২০২০ সালে এসএসসি/সমমান উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। সি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) এবং ডি ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল। এ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং বি ইউনিট (জীববিজ্ঞান স্কুল) পরীক্ষার তারিখ ১৮ এপ্রিল নির্ধারিত হয়েছে। এ এবং বি ইউনিটে কেবল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সি ও ডি ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার নিয়মাবলি এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত ০৯:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫