ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

খুবিতে অনুষ্ঠিত হলো ক্যাফে আনপ্লাগ সিজন-৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্যাফে আনপ্লাগ সিজন-৮’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষামূলক নানা কর্মকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মুখরিত থাকে। বিশেষ করে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি নানা ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেতে ওঠে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিশ্ববিদ্যালয়কে স্বমহিমায় এগিয়ে নিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমাদের অগ্রজরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। আমি আশা করি, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তোমরাও নিজেদের মেলে ধরবে। তোমাদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় আরও সম্মানিত হবে। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী গৌরব কুমার পাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী জোবায়দা তাইফা। বিশ্ববিদ্যালয়ের ২০ ও ২১ ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি ।

জনপ্রিয়

৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ

খুবিতে অনুষ্ঠিত হলো ক্যাফে আনপ্লাগ সিজন-৮

প্রকাশিত ০৯:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫