ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য Logo আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু Logo আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান Logo ‘শেখ হাসিনা চাইলে এখনই ফিরতে পারেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে’ Logo বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি Logo ‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল Logo শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা Logo লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি Logo হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

চারটি সংস্কার কমিশনের সুপারিশ গত ১৫ জানুয়ারি প্রথম জমা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকে তাকিয়ে রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইইউ বলেছে, তারা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ওপর উচ্চাভিলাষী সংস্কারে সমর্থন দিতে প্রস্তুত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গত ডিসেম্বরে দেওয়া ঘোষণার পর বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করতে মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে তারা নিবেদিত।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে শ্রম অধিকার, বিচার বিভাগীয় সংস্কার ও সন্ত্রাস দমন বিষয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

জনপ্রিয়

পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

প্রকাশিত ০৮:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫