ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল Logo বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার Logo বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি Logo সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন Logo স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? Logo চট্টগ্রামে তেলের গুদামে আগুন Logo শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা

এইসব স্যামসাং ফোনে বন্ধ হল অ্যান্ড্রয়েড অটো সেবা

প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড অটো সেবা ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যার সংস্করণের ন্যূনতম শর্ত কঠোর করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এর ফলে বেশ কিছু জনপ্রিয় পুরনো স্যামসাং ডিভাইসে জনপ্রিয় এই কার ইনফোটেইনমেন্ট সেবাটি আর কাজ করবে না। সম্প্রতি গুগল তাদের অফিসিয়াল সাপোর্ট পেইজ আপডেট করে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

প্রযুক্তি বিষয়ক সাইট স্যামমোবাইলের প্রতিবেদন অনুযায়ী, আগে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারের জন্য সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণের প্রয়োজন হতো। পরবর্তীতে গুগল তাদের তালিকা থেকে অ্যান্ড্রয়েড ৯ ও অ্যান্ড্রয়েড ১০ উভয় সংস্করণই বাদ দিয়ে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই সেবাটি সচল রাখতে ডিভাইসে অন্তত অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের সংস্করণ থাকতে হবে।

গ্যালাক্সি এস৯ সিরিজ, গ্যালাক্সি নোট ৯ সিরিজ, গ্যালাক্সি এ৫০ এবং গ্যালাক্সি এ৮০-এর মতো জনপ্রিয় স্যামসাং ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১০ ছিল শেষ বড় অপারেটিং সিস্টেম আপডেট। এই নির্দিষ্ট মডেলগুলোর ব্যবহারকারীরা এখন থেকে গাড়ি চালনার সময় অ্যান্ড্রয়েড অটো সেবাটি ব্যবহারের সুবিধা হারাবেন।

যাঁদের স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড ১০ বা তার আগের সংস্করণে পরিচালিত হয়, তাঁদের জন্য একমাত্র বিকল্প হলো নতুন ডিভাইসে উন্নীত হওয়া। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীরা অন্তত অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী সংস্করণের ফোন বেছে নিলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। স্যামসাংয়ের সাম্প্রতিক ডিভাইসগুলো কিনলে দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট পাওয়ার সুযোগও রয়েছে।

জনপ্রিয়

সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল

এইসব স্যামসাং ফোনে বন্ধ হল অ্যান্ড্রয়েড অটো সেবা

প্রকাশিত ১২:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬