ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসুর জীবনাবসান

ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্বামী ও প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অতীতে তার একবার স্ট্রোক হয়েছিল এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি নানা স্বাস্থ্য সমস্যায় ভুগতেন। মৃত্যুর সময় তার স্বামী তার পাশেই ছিলেন। তিনি স্বামী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন এই গুণী ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে তিনি একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির উচ্চপদে এবং ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানের পাশাপাশি তার সাহিত্যসাধনা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

তার লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে তিনি জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জনপ্রিয়

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে মামলা

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসুর জীবনাবসান

প্রকাশিত ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬