ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে Logo যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী Logo কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী শিশুযত্ন জরুরি: আলোচনায় বক্তারা Logo ‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে Logo দ. আফ্রিকায় ভালো করবে দল, ‘অনেক বিশ্বাস’ শান্তর Logo গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন Logo শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি Logo চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল Logo শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে Logo রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

অপরাধ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা যাচাইয়ের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, জোনাইলের চামটা বিলের একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে অভিযান চালিয়ে অবৈধ সোঁতিজাল উচ্ছেদ এবং প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলেন। সেঁতুর পাশের ওই জমির মালিক ছিলেন তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদের। অভিযানের পর ছাত্রদল নেতা বাবুল সন্দেহ করেন যে, এই ব্যবসায়ীই প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনা করিয়েছেন।

অভিযোগকারী ব্যবসায়ী আব্দুল কাদের সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে চামটা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজনের মাধ্যমে বাড়ি থেকে তিন লাখ টাকা এনে অভিযুক্তদের হাতে তুলে দিতে বাধ্য হন তিনি। এছাড়া আরও এক লাখ টাকা দেওয়ার জন্য জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়া হয় এবং এ বিষয়ে মুখ খুললে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপি নেতা আফসার আলী দাবি করেছেন যে তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না। অন্যদিকে ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেছেন, প্রশাসনকে খবর দেওয়ার সন্দেহে তাকে আটক করা হলেও পরে আত্মীয়-স্বজন এসে তাকে নিয়ে যান এবং মারধর বা টাকা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এই ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

জনপ্রিয়

আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশিত ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬