ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির Logo পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত Logo জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? Logo শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

অপরাধ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত অঞ্চলে অপরাধীদের যে কোনো ধরনের তৎপরতা দ্রুত শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বিত যৌথ অভিযানও পরিচালনা করা হচ্ছে। গত ১৬ নভেম্বর আখাউড়ায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এসব তথ্য তুলে ধরেন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা সেক্টরের অধীন প্রায় ৩২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদস্যরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে দিন ও রাতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। অপরাধী চক্র, মামলার পলাতক আসামি এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকারীদের রুখতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। বিশেষ করে রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি ধরতে প্রযুক্তির পাশাপাশি সীমান্তবর্তী সন্দেহভাজন বাড়িগুলোর ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৯৩০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও অস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধারের ঘটনায় মোট ১৫৫ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে সন্দেহজনক কিছু দেখলেই বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সীমান্ত অঞ্চলকে নিরাপদ রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

প্রকাশিত ০৫:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬