ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির Logo পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত Logo জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? Logo শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

অপরাধ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ১৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জমা দিয়েছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অস্ত্র ও অর্থের জোগান দেওয়া এবং পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও অবস্থান সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করা এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন তাদের বিষয়ে তথ্য পেতেই রিমান্ডে নেওয়া প্রয়োজন।

২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে নিহত হয় ১৪ বছরের কিশোর আব্দুল মোতালিব। এই ঘটনার পর নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে করা এই মামলায় সাঈদ খোকনকে ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটনে রিমান্ডে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপরাধের পুরো পরিকল্পনা উদ্ঘাটনের জন্যই মূলত পুলিশ এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। আদালতের এই আদেশের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

প্রকাশিত ০৭:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬