ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন Logo ৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিক Logo সুবিধাবঞ্চিতদের চিকিৎসায় বিএসআরএমের ডায়াগনস্টিক সেন্টার Logo পশ্চিমবঙ্গে এনকাউন্টার চলবে, অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: বিজেপি নেতা দিলীপ Logo ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী Logo ‘মন থেকে বিশ্বাস করি আমরা পারব’, শঙ্কার মাঝেও আশাবাদী হাসান Logo হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট Logo অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় কয়েক এমপিকে সতর্ক করলেন ডিপুটি স্পিকার Logo স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

হুয়াংয়ের কেলেঙ্কারি, পদত্যাগ নিয়ে নেটদুনিয়ায় বইছে মিমের ঝড়

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় থাকা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সম্প্রতি পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনার পর থেকেই তার ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নেটদুনিয়ায় মিমের ঝড় বইছে। একসময় এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন ও তার চামড়ার জ্যাকেট পরা অবয়ব কোম্পানিটির সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু পরপর দুটি কেলেঙ্কারির ঘটনার প্রেক্ষাপটে তার কোম্পানির চিপ ব্যবহার করেই এখন নানা ধরনের হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি হচ্ছে।

আমেরিকান সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনসেনের বিরুদ্ধে ওঠা কেলেঙ্কারির ঘটনার একটি ছিল মার্কিন সরকারের সন্দেহ অনুসারে এক চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্ক। এ ঘটনার পর ইন্টারনেটজুড়ে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবি ও ভিডিওর বন্যা বয়ে যাচ্ছে। মিউজিক ভিডিওর অনলাইন প্যারোডি, বলিউড সিনেমা, আমেরিকান সিটকম থেকে শুরু করে কোল্ডপ্লের কনসার্টের কিস-ক্যাম—সব জায়গাতেই এখন জেনসেনের মুখাবয়ব বসিয়ে নানা মিম তৈরি করা হচ্ছে।

বেলজিয়ামের সফটওয়্যার প্রকৌশলী পিটার ডেডেন ওপেন-সোর্স জেনারেটিভ এআই টুল ব্যবহার করে কোল্ডপ্লের কনসার্টের একটি ভাইরাল ভিডিওতে জেনসেন ও সেই চীনা ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াংয়ের ছবি বসিয়ে দেন। এ ছাড়া, মিনিয়াপলিস-এর এআই পরামর্শক টমাস ইউনিস সংগীতশিল্পী আশারের একটি জনপ্রিয় মিউজিক ভিডিওর জায়গায় হুয়াংয়ের চেহারা বসিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে ‘মেট্রিক্স’ সিনেমার দৃশ্যে জেনসেনকে ‘নিও’ চরিত্রে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ভিন্ন এক ভূমিকায় ফুটিয়ে তোলা হয়েছে।

এআই ব্যবহার করে প্রতারণাবিষয়ক নানা প্যারোডি এবং বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে দণ্ডপ্রাপ্ত থেরানোস প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের তথ্যচিত্রের ট্রেইলারেও জেনসেন ও অ্যালিসের মুখ বসানো হয়েছে। এ ধরনের বহু ভিডিওতে কৃত্রিমভাবে তৈরি শনাক্ত করার জন্য লেবেল যোগ করা থাকলেও অনেকে এখনো এগুলোকে সত্যি বলে মনে করছেন। এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলেই জেনসেন হুয়াংয়ের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের কেলেঙ্কারি নিয়ে এত বিপুল পরিমাণ বাস্তবসম্মত মিম তৈরি করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

হুয়াংয়ের কেলেঙ্কারি, পদত্যাগ নিয়ে নেটদুনিয়ায় বইছে মিমের ঝড়

প্রকাশিত ১০:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬