ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৫০-৬০ Logo বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’ Logo টেকসই মৎস্য উৎপাদনে বাকৃবিতে ৩০০ কেজি পোনা অবমুক্তকরণ Logo নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে জাবি ছাত্রদল Logo শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফুটবল খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য Logo রূপপুরের পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইএইএর ৫ সুপারিশ Logo জাবিতে জমে উঠেছে শীতকালীন পিঠার আসর Logo জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে জাবি ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিটি প্রবেশপথে রাতভর সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এম এইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ প্রতিটি প্রবেশপথে অবস্থান নিয়ে পাহারা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “২০২৪ সালের ১৫ থেকে ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে তাদের অপকর্মের কারণে বিতাড়িত করেছে। তবে লকডাউনের নামে তারা পুনরায় ক্যাম্পাসে অপতৎপরতা চালাতে পারে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।”

তিনি আরও বলেন, “এই তথ্যের প্রেক্ষিতে জাবি ছাত্রদল গতকাল ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে বাইক শোডাউন করেছে এবং রাতভর বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে পাহারা বসিয়েছে। ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রুখে দিয়ে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর।”

জনপ্রিয়

গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে জাবি ছাত্রদল

প্রকাশিত ১১:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬