ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো?

স্বাস্থ্য ডেস্ক: রক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটার বিকল্প নেই বলে মনে করা হলেও সঠিক পদ্ধতি নিয়ে রয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করেন সকালে বা বিকেলে একটানা দীর্ঘ সময় হাঁটলেই সারদিনের ব্যায়ামের কোটা পূরণ হয়ে যায়। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে, একটানা হাঁটার চেয়ে সারাদিনে বিরতি দিয়ে অল্প সময় হাঁটা স্বাস্থ্যর জন্য অনেক বেশি উপকারী। এই অভ্যাসের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

আন্তর্জাতিক চিকিৎসা ও পুষ্টিবিষয়ক জার্নাল ‘ওবেসিটি’-তে প্রকাশিত একটি গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছেন ফ্রান্সের ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষণা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো আনশুটজ মেডিকেল ক্যাম্পাসের সহযোগী অধ্যাপক ড. অড্রে বার্গুইগনান ও তার সহকর্মীরা। অতিরিক্ত ওজন ও দীর্ঘ সময় বসে কাজ করেন এমন ৩০ জন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে এই র‌্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালটি পরিচালনা করা হয়। গবেষক দলটি অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে ছয় সপ্তাহ ধরে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন একবারে একটানা ৪৫ মিনিট হেঁটেছেন তাদের তুলনায় যারা সারাদিনে প্রতি এক ঘণ্টা পর পর মাত্র ৫ মিনিট করে হেঁটে মোট সময় পূর্ণ করেছেন তাদের সুগার লেভেল ভালো ছিল। খণ্ড খণ্ড করে হাঁটা দলটির রক্তে শর্করা আদর্শ সীমার মধ্যে থাকার হার ৮২ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া এই দলটির রক্তে শর্করার হঠাৎ ওঠানামাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে গবেষণায় নিশ্চিত করা হয়েছে।

প্রধান গবেষক ড. অড্রে বার্গুইগনান জানান, একবারে ব্যায়াম করার পর সারাদিন বসে থাকলে পেশিগুলো নিষ্ক্রিয় থাকে, যা শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করতে পারে না। তবে প্রতি ঘণ্টায় সামান্য হাঁটলে শরীরের বড় পেশিগুলো বারবার সক্রিয় হয়ে ওঠে এবং রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ শোষণ প্রক্রিয়া সচল রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, যারা দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করেন বা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এই কৌশলটি অত্যন্ত কার্যকর হতে পারে।

জনপ্রিয়

সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি

রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো?

প্রকাশিত ১২:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬