ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চুল টেনে লাল কার্ড কিমিখের, ফের বায়ার্নের হোঁচট Logo তথ্য যত ভয়ংকর হোক লুকাবে না সরকার: উপদেষ্টা তিতুমীর Logo এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল, বিচার হবে দুই আদালতে Logo ১৮০০ ভরি সোনা চুরির মামলায় নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ Logo গৌরবের ৫৫ বছরে জাবিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন Logo পাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎ Logo বিরোধী দল মানেই শত্রু নয়, গণতন্ত্রের অপরিহার্য শর্ত বিরোধী দলের অস্তিত্ব: পাবিপ্রবি উপাচার্য Logo জয়পুরহাট বারে বিএনপিপন্থিদের জয়জয়কার, নেতৃত্বে শাহীন-মুকুল Logo জাবিতে প্রজাপতি মেলায় ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন জাবিসাসের চার সাংবাদিক

পাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সদস্য সচিব অধ্যাপক ড. মো. রাশেদুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়নমূলক রাজনীতি, স্বনির্ভর বাংলাদেশ গঠন ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
‎
‎তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক বিভাজন নয়, জাতীয় ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দেশকে স্থান দিয়ে সবাইকে দেশের উন্নয়ন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।
‎
‎সভাপতির বক্তব্য পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় ঘটনা, যা স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রের অস্তিত্ব, জাতীয় পরিচয়, সার্বভৌমত্ব ও রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এ দিনটিকে যথাযথভাবে বুঝতে হলে ১৯৭১ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সংকট এবং ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।
‎
‎তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার সম্মিলিত অর্জন এবং এতে রাজনৈতিক নেতৃত্ব, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষের অবদান রয়েছে। ৭ নভেম্বর জিয়াউর রহমানের মুক্তি ও পরবর্তী রাজনৈতিক উত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং সব অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে।
‎
‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও দেশের উন্নয়নে নিবেদিত চিন্তা তাঁকে মানুষের কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছে। তিনি শহীদ হলেও তাঁর আদর্শ ও দর্শন বাংলাদেশের মানুষের মধ্যে বেঁচে থাকবে।
‎
‎তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের অস্থিরতা, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক বিভেদ, হিংসা, প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
‎
‎উল্লেখ্য, এর আগে দিবসটি উপলক্ষে স্বহস্তে রচনা প্রতিযোগিতার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেওয়া হয় এবং প্রথম পাঁচজন বিজয়ীকে সম্মাননা দেওয়া হয়।

জনপ্রিয়

চুল টেনে লাল কার্ড কিমিখের, ফের বায়ার্নের হোঁচট

পাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎

প্রকাশিত ১১:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬