ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল, বিচার হবে দুই আদালতে Logo ১৮০০ ভরি সোনা চুরির মামলায় নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ Logo গৌরবের ৫৫ বছরে জাবিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন Logo পাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎ Logo বিরোধী দল মানেই শত্রু নয়, গণতন্ত্রের অপরিহার্য শর্ত বিরোধী দলের অস্তিত্ব: পাবিপ্রবি উপাচার্য Logo জয়পুরহাট বারে বিএনপিপন্থিদের জয়জয়কার, নেতৃত্বে শাহীন-মুকুল Logo জাবিতে প্রজাপতি মেলায় ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন জাবিসাসের চার সাংবাদিক Logo মধ্যপ্রাচ্য সংকটে ৫৫টি এলএনজি কার্গো বাতিল Logo রাজধানীতে নজরুল উৎসব Logo শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়

গৌরবের ৫৫ বছরে জাবিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য আরও বলেন, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় অপচয় হওয়ার সুযোগ আর দেওয়া হবে না।

জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও সামগ্রিক উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি। বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের দায়িত্ব শুধু সমস্যা ও অনিয়ম তুলে ধরা নয়; শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষার্থীদের সাফল্যও জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের মধ্যে ইতিবাচক সেতুবন্ধন তৈরিতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাবিসাসের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও সমুন্নত হবে।

অনুষ্ঠানে সভাপতি জাবিসাসের সভাপতি মাহ্ আলম বলেন, ৫৫ বছরের এই দীর্ঘ পথচলা জাবিসাসের জন্য গৌরব, ঐতিহ্য ও দায়িত্বের এক অনন্য স্মারক। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের অধিকার এবং বিভিন্ন অসংগতি ও অনিয়মের বিষয় গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য প্রকাশ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার নিয়েই জাবিসাস আগামীতেও কাজ করবে। একই সঙ্গে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাজিব রায়হান এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

জনপ্রিয়

অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল, বিচার হবে দুই আদালতে

গৌরবের ৫৫ বছরে জাবিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন

প্রকাশিত ১১:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬