ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল, বিচার হবে দুই আদালতে Logo ১৮০০ ভরি সোনা চুরির মামলায় নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ Logo গৌরবের ৫৫ বছরে জাবিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন Logo পাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎ Logo বিরোধী দল মানেই শত্রু নয়, গণতন্ত্রের অপরিহার্য শর্ত বিরোধী দলের অস্তিত্ব: পাবিপ্রবি উপাচার্য Logo জয়পুরহাট বারে বিএনপিপন্থিদের জয়জয়কার, নেতৃত্বে শাহীন-মুকুল Logo জাবিতে প্রজাপতি মেলায় ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন জাবিসাসের চার সাংবাদিক Logo মধ্যপ্রাচ্য সংকটে ৫৫টি এলএনজি কার্গো বাতিল Logo রাজধানীতে নজরুল উৎসব Logo শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়

অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আগামীকাল, বিচার হবে দুই আদালতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার (২৯ নভেম্বর)। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামীকাল ২৯ নভেম্বর অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।’

এর আগে গত ২১ নভেম্বর তিনি মামলার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ এবং দুই আদালতে বিচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সেদিন তিনি বলেছিলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’

তিনি আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন,স ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাব।’

যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম

পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

তদন্তে উঠে আসে হত্যার কারণ

পুলিশের তদন্ত অনুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।।

জনপ্রিয়

প্রকাশিত ১১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬