ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইরাকের চোরাচালানবিরোধী অভিযানে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির তেল চোরাচালানবিরোধী অভিযান এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পদক্ষেপে জোরালো সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দুর্নীতি নির্মূল, চোরাচালান বন্ধ এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় বাগদাদকে পূর্ণ সমর্থন জানান। কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নিতে বাগদাদের পদক্ষেপ এবং ইরানের শক্তিশালী সশস্ত্র মিত্র কাতাইব হিজবুল্লাহর মুখোমুখি দাঁড়ানোর প্রেক্ষাপটে এই অবস্থান সামনে এসেছে। কুর্দি নেতাদের সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ওয়াশিংটনের এই মন্তব্যকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

চলমান এই চোরাচালানবিরোধী অভিযান মূলত শুরু হয়েছিল বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহর থেকে, যা ২০১৪ সাল থেকে ইরান-পন্থি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, সেখান থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন শত শত কোটি ডলারের অপরিশোধিত তেল পাচার করা হয়েছে এবং এ ঘটনায় নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে সরকারি বাহিনী সেখানে মোতায়েন হলেও, শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশ্নের মুখে এবং রাজনৈতিক বিভাজন কাজে লাগাতে প্রধানমন্ত্রী আল-জায়েদি কুর্দি অঞ্চলের দিকে নজর দেন। ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে কুর্দি অঞ্চল দিয়ে তেল পাচারের ফলে দেশটির প্রায় ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে দাবি সরকারের।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সমর্থনের মূল কারণ ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে আরও কার্যকর করা এবং তেহরানকে চাপে রাখা। অবরোধের মুখে থাকা ইরানের জন্য ইরাক হলো প্রধান স্থলপথ এবং নিষেধাজ্ঞা এড়ানোর অন্যতম মাধ্যম, যেখান থেকে ইরানি তেল ও পণ্যের মাধ্যমে তেহরান আর্থিকভাবে লাভবান হচ্ছিল। এছাড়া কুর্দি স্বায়ত্তশাসনের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে এবং ওয়াশিংটন এখন ইরাকে আরও কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের পক্ষপাতী। এর ফলে মার্কিন কোম্পানিগুলো একক কর্তৃপক্ষের সঙ্গে তেল ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সহজে করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে ইরাকে নতুন সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ইরাকের মাটি থেকে ইরানপন্থী মিলিশিয়াদের গোলাবর্ষণ এবং এর জবাবে মিলিশিয়া নেতাদের ওপর মার্কিন বিমান হামলার আশঙ্কা রয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বাগদাদ সরকার। সব মিলিয়ে বাগদাদ ও এরবিলের মধ্যকার এই বিরোধ শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জনপ্রিয়

প্রকাশিত ০৩:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬