ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৬৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খেলাধুলা প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ মসিয়ূর রহমান হল আবাসিক এবং মুন্সি মেহেরুল্লাহ হল অনাবাসিক মধ্যকার ক্রিকেট ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ হলকে ৬৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ মসিয়ূর রহমান হল।

অপরদিকে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যকার ক্রিকেট ম্যাচে কর্মকর্তা দল শিক্ষক দলকে ৩১ রানে হারিয়ে বিজয় অর্জন করে। এছাড়াও বীর প্রতীক তারামান বিবি ও তাপসী রাবেয়া হলে পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তর এর পরিচালক ড. মো: রাফিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুনসহ আরো অনেকে। এসময় যবিপ্রবি উপাচার্য বলেন, পড়ালেখার বাইরে খেলাধুলা আমাদের মনকে সতেজ করে। ছাত্রছাত্রীদের বলব পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চা করতে। এতে করে তোমাদের মন সতেজ থাকবে। আমরা চাই যবিপ্রবি ক্যাম্পাস শান্তিপূর্ণ, একাডেমিক কার্যক্রম, গবেষনা, খেলাধুলা, বিনয়, নম্রতা-ভদ্রতা সবদিক থেকে এগিয়ে থাক।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত ১১:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫