ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ Logo চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত Logo মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড় Logo সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

ইবি ফটোগ্রাফিক সোসাইটির বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৭৮ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস)। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস পালন করে তারা।

দিনটি উপলক্ষে বেলা ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুভেচ্ছা র‍্যালি বের করা হয়।‌ র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এরপরে সংগঠনের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ফ্রি ফটোশ্যুট সেশন ও রাখা হয়।

এসময় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ ও সদস্য।

আয়োজন সম্পর্কে ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন, বক আজকের বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে IUPS আয়োজিত র‍্যালি, কেক কাটা ও ফ্রি ফটোশুট কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি সম্ভব হয়েছে আমাদের টিমের আন্তরিক পরিশ্রম ও আপনাদের সহযোগিতায়। আলোকচিত্র শুধু ছবি নয়, এটি সৃজনশীলতা ও ভাবনার প্রতিফলন। আশা করি IUPS ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে আলোকচিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান বলেন, ছবি শুধু কোন মুহূর্তকে ধরে রাখে না, এটি আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। সত্য তুলে ধরার জন্য চিত্র একটি শক্তিশালী মাধ্যম। তাই আমরা সবাইকে ছবি তুলতে উৎসাহিত করবো।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ফটোগ্রাফি আমাদের জীবনের একটি অংশ। আমাদের দৈনন্দিন অনেক স্মৃতি যদি ডকুমেন্ট না থাকে তাহলে আমরা তা ভুলে যাই। এই স্মৃতিগুলো ধরে রাখতে আলোকচিত্রের বিকল্প নেই। এগুলো দিয়ে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে উৎসাহ বোধ করি এবং সাফল্যের দিকে এগিয়ে যাই। আমি আজকের আয়োজনের জন্য ফটোগ্রাফি সোসাইটি কে ধন্যবাদ দিতে চাই। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য অবশ্যই কৃতিত্বের দাবিদার।

জনপ্রিয়

ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ

ইবি ফটোগ্রাফিক সোসাইটির বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

প্রকাশিত ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫