ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা Logo নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার হিসেবে যোগ দিলেন আশিক ইকবাল Logo লালমনিরহাটে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন Logo ঠাকুরগাঁওয়ে ভোট উৎসবমুখর হয়েছে : ইসি সচিব Logo ঢাকায় জাতীয় যুব মেলা স্থগিত, জেলায়-উপজেলায় হবে আয়োজন Logo তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ Logo একই খাবার বারবার গরম করার ক্ষেত্রে সতর্কতা Logo আগুন থেকে বাঁচার উপায় কী, মহড়া হল সচিবালয়ে Logo ত্বকের যত্নে প্রসাধনী ব্যবহারের নিয়ম

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই: এস এম জিলানী

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।

আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।

শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে এসএম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন।

জনপ্রিয়

ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই: এস এম জিলানী

প্রকাশিত ১০:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫