ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী Logo ‘বন্ধুস্থানীয় ছোটভাইয়ের’ ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ Logo ইয়াবা ‘গায়েব’, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার Logo ফিলিস্তিনের শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার Logo ফ্রান্সে দূতাবাসের নামে প্রতারণা, ওটিপি না দেওয়ার সতর্কতা Logo সিঙ্গাপুরে কাজ হারিয়ে অনিশ্চয়তায় দুই প্রতিষ্ঠানের শতাধিক বাংলাদেশি Logo স্ট্রোক প্রতিরোধে প্রয়োজন ৭টি পরিবর্তন Logo পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জলঢাকার সাবেক মেয়র গ্রেপ্তার Logo সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস

ফিলিস্তিনের শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

খেলা ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজার শিশুদের সহায়তায় বড় উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গাজার শিশুদের কল্যাণে ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি বার্তা দিয়ে এই অর্জনের কথা প্রকাশ করেন তিনি। এমন মানবিক উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তহবিল সংগ্রহের এই পুরো প্রক্রিয়ায় বিশেষ অবদানের জন্য নুজুম স্পোর্টসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হামজা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থাকা, অনুদান দেওয়া এবং সার্বিক সমর্থন জানিয়ে যারা সফল করেছেন, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অল্প সময়ের মধ্যে এই বিশাল লক্ষ্য অর্জন করতে পারায় তিনি অত্যন্ত বিনীত ও কৃতজ্ঞ বোধ করছেন বলে উল্লেখ করেন। তবে গাজার বিশাল কষ্টের তুলনায় এই সাহায্য সামান্য হলেও প্রতিটি প্রচেষ্টার একটি মূল্য রয়েছে বলে তিনি মনে করেন।

সংগৃহীত এই সমস্ত অর্থ সরাসরি গাজার শিশুদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন এই ফুটবলার। এই অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থার মাধ্যমে মাঠপর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে। বর্তমান পরিস্থিতিতে বহু শিশুর জন্যই বেঁচে থাকার একমাত্র উপায় হলো উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরে যাওয়া। সংগৃহীত এই তহবিল মূলত জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তরের অপেক্ষায় থাকা শিশুেদর কাজেই খরচ করা হবে।

পোস্টের শেষে ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া ও শান্তি কামনা করেছেন হামজা চৌধুরী। তিনি মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনের ভাই-বোনদের কষ্ট লাঘব, শক্তি ও ধৈর্য এবং স্থায়ী শান্তি প্রার্থনা করেন। এদিকে আগামী পাঁচ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে খেলার কথা রয়েছে তাঁর। ক্লাব ব্যস্ততার কারণে তিনি ভুটানের বিপক্ষে ম্যাচে অংশ নিতে না পারলেও আগামী আট বা নয় নভেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জনপ্রিয়

চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

প্রকাশিত ০৩:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬