ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

আবিদের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও, ক্ষমা চাইলেন ইবির শিবির কর্মীরা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ ওঠার পরে সংবাদ সম্মেলন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের অভিযুক্ত আট নেতাকর্মী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সার্বিক ঘটনা ব্যাখ্যা করে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেন জড়িতরা।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নাহিদুর রহমান নামে এক শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে ২৬ সেকেন্ডের একটি ভিডিওটি পোস্ট করা হয়। এতে সাদিক কায়েমকে উদ্দেশ্য করে ‘তুমিও জানো, আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখা যায়।

তবে গতকাল শুক্রবার রাতে ১২ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি প্রচার করা হয়। ভিডিওটির খণ্ডাংশ দেখে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অনলাইন অ্যাক্টভিস্টরা প্রতিবাদ জানান।

ভিডিওতে থাকা শিক্ষার্থীরা হলেন, ওমর ফারুক (ইইই ২০-২১ সেশন), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), সোহান (ল ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২১-২২), আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১)।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইবি সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক রাকিব রিফাত, প্রেসক্লাবের সাধারণ আজাহারুল ইসলাম, রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সাকিব আসলাম প্রমূখ।

এ ঘটনার ব্যাখ্যা তুলে ধরে সংবাদ সম্মেলনে তারা বলেন, সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আমরা নিজেদের বন্ধুদের মাঝে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে নিজেদের রুমে মজার ছলে আলোচনা করছিলাম। এতে সাদিক কায়েম ভাই এবং আবিদুল ভাই উভয়কেই নিয়ে আলোচনা হয়। ঢাকা

আলোচনার এক পর্যায়ে ডাকসু নির্বাচনের সময় সাদিক কায়েম ভাইকে নিয়ে ব্যবহৃত বাক্য তুমিও জানো, আমিও জানি-সাদিক কায়েম পাকিস্তানি” এবং ডাকসু প্রচারণায় ব্যবহৃত আবিদ ভাইয়ের বাক্য “প্লিজ, আপনারা কেউ কাউকে ছেড়ে যাইয়েন না” বলা হয়।

তবে আমরা দেখতে পাই-২৬ সেকেন্ডের ভিডিওর শেষের ১২ সেকেন্ড কেটে অনলাইনে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রচার করা হচ্ছে এবং আমাদের জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ এটি নিয়ে ভিডিও তৈরি করা এবং জুলাইয়ে আবিদ ভাইয়ের কৃতিত্বকে হেয় করা বা জুলাই আন্দোলনের স্লোগানকে অবজ্ঞা করা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না। বরং আমরা ডাকসু নির্বাচনের প্রচারণাকালীন কিছু বক্তব্য নিয়ে বন্ধুদের মাঝে কথা বলছিলাম।

তারা আরও বলেন, মজার ছলে করা আমাদের এই বিষয়টি এভাবে আমাদের জুলাই সহযোদ্ধাদের ব্যথিত করবে- তা আমরা ভাবতে পারিনি। যেহেতু জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আমরা কোনো রকম কটাক্ষ করিনি। এরপরও বিভ্রান্তির কারনে, বিষয়টি আমাদের যেসব জুলাই যোদ্ধাদের ব্যথিত করেছে, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

আবিদের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও, ক্ষমা চাইলেন ইবির শিবির কর্মীরা

প্রকাশিত ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫