ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাপ্পারাজকে নিয়ে ওমর সানীর স্মৃতিচারণ: ‘দিনশেষে আপনি অনেক দুষ্টু’ Logo বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের Logo সাইবেরিয়ার গুহায় মিলল বরফ যুগের নতুন প্রাণীর জীবাশ্ম Logo পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী Logo শাহজালালে সহযাত্রীর লাগেজ চুরি, গ্রেপ্তার ১ Logo বার্সেলোনা শিবিরে চোটের আরেক ছোবল Logo শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট Logo গাড়ি হামলায় প্রাণে বাঁচলেও দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি Logo বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি Logo ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ’

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বৌ এবং শাশুড়ি দুজন তাদের বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় ওই ঘরে থাকা বিদ্যুতের খোলা তার জানালার গ্রিলে লেগে থাকায় জানালায় ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে দুজনই গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

বাপ্পারাজকে নিয়ে ওমর সানীর স্মৃতিচারণ: ‘দিনশেষে আপনি অনেক দুষ্টু’

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

প্রকাশিত ০৬:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬