ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কটিয়াদীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল ও খুদে জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এই জমকালো উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ মিছিলটিকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়নের ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উদ্দীপনা সৃষ্টি হয়। মিছিলে অংশ নেয় কয়েক ডজন মোটরসাইকেল। আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা, প্লাকার্ড, ব্যানার এবং আকাশ কাঁপানো স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলি।

প্রিয় দল এবং মহাতারকা লিওনেল মেসির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে সমর্থকরা মুখরোচক সব স্লোগান দিতে থাকেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত স্লোগানটি ছিল— “লিওনেল মেসি, জানেন নাকি? বাইশ বিশ্বকাপের নায়ক আপনি।”

ব্যতিক্রমী ও উৎসবমুখর এই আয়োজনের পেছনে মূল সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় দুই তরুণ পারভেজ মোশারফ ও জসীম।

আয়োজকরা গণমাধ্যমকে জানান, কেবল প্রিয় দলের প্রতি ভালোবাসাই নয়, বরং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই বর্ণাঢ্য আয়োজন।

এদিকে, পুরো মিছিলটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার জ্যেষ্ঠ নাগরিক ও ক্রীড়ামোদিরা জানান, এই ধরনের সুস্থ বিনোদন ও উৎসবমুখর আয়োজন তরুণদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

সিদ্দিক/কিশোরগঞ্জ

জনপ্রিয়

কটিয়াদীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল

প্রকাশিত ০৫:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬