ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

বিএনসিসি ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনের নতুন সার্জেন্ট মোসাদ্দেক হোসেন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৩:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মোসাদ্দেক হোসেন।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

গত আগস্টে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সার্জেন্ট পদে মনোনীত হন তিনি।

আগামী ১ বছরের জন্য তিনি সুন্দরবন রেজিমেন্টের ২৪নং ব্যাটালিয়নের ডেলটা কোম্পানির অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় মেইল প্লাটুনের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মোসাদ্দেক হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিজের অনুভূতি প্রকাশ করে মোসাদ্দেক হোসেন বলেন, ক্যাডেট সার্জেন্ট হিসেবে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবার দোয়া কামনা করছি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন ১টি ব্যাটালিয়ান ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ইবিতে ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস, ২০২৪ সালের ২৬ মার্চের স্বাধীনতা দিবস প্যারেড ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

বিএনসিসি ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনের নতুন সার্জেন্ট মোসাদ্দেক হোসেন

প্রকাশিত ০৩:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫