ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি
গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ

মৃত্যুর ১১ দিন পর সন্তানের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন গাজীপুরের টঙ্গীর সাহসী ফায়ার ফাইটার নুরুল হুদা। রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর ১১ দিন পর সোমবার তার পরিবারে এসেছে নতুন প্রাণের ছোঁয়া স্ত্রী আসমা খাতুন ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর মারা যান নুরুল হুদা। পরদিন সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। মৃত্যুকালে নুরুল হুদা রেখে গেছেন মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী, ১০ বছরের মেয়ে নুসরাত নেহা এবং তিন বছরের ছেলে আবিদ হাসানকে।
 
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে আসমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় নুরুল হুদার দ্বিতীয় পুত্রসন্তান। সন্তান জন্মের সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাসপাতাল ও পরিবারের পাশে ছিলেন।
 
জন্মের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ ফায়ার ফাইটারের বাবা আবুল মুনসুর। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে হারালাম, কিন্তু সে বাবা হয়ে গেল না দেখে। আমার নাতি জন্ম নিলো এতিম হয়ে। আল্লাহ যেন আমার এই নাতিকে তার হেফাজতে রাখেন।’
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘আসমা খাতুনকে গতকাল ভর্তি করা হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু সুস্থ আছেন। হাসপাতাল পরিচালকসহ আমরা সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর রাখছি।’
 
ফায়ার সার্ভিসের বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র বলেন, ‘নুরুল হুদার পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। আমাদের সহকর্মীরা আসমা খাতুনকে গ্রামের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে বিশেষ কক্ষে রাখা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করে সিজারিয়ান সম্পন্ন করে। শহীদ পরিবারের প্রতি যে সম্মান ও আন্তরিকতা দেখানো হয়েছে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’
জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ

মৃত্যুর ১১ দিন পর সন্তানের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

প্রকাশিত ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫