ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী Logo মালয়েশিয়ায় ডিসেম্বরে কর্মী পাঠানো শুরুর আশা

ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকের শাপলার পরিবর্তে ভিন্ন নকশার সাতটি ভার্সন ইসিকে উপস্থাপন করেছে দলটি। শাপলার ভিন্ন বা আংশিক পরিবর্তিত নকশা নিয়ে আলোচনায় করতেও রাজি আছেন বলে তারা জানিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দেওয়া শাপলার সাতটি নমুনা প্রকাশ করেছে এনসিপি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শাপলা প্রতীকই এনসিপির সমর্থক ও জনগণের সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। তাই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ সম্ভব নয়।

চিঠিতে আরও বলা হয়, এনসিপি ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন দেয় এবং শাপলাকে দলের প্রতীক হিসেবে সংরক্ষণের অনুরোধ জানায়। এরপর ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর তারিখে ইসির কাছে পৃথক দুটি চিঠিতে প্রতীক সংরক্ষণ ও বিধিমালা সংশোধনের আবেদন জানানো হয়।

এনসিপি মনে করে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীককেন্দ্রিক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী ও নেতাদের দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই। ফলে শাপলা ছাড়া নির্বাচন কমিশনের পাঠানো ৩০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।

জনপ্রিয়

গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ

ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

প্রকাশিত ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫