ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা Logo সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১ Logo দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি Logo ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় Logo ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি Logo আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম Logo দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা Logo ‘স্পেশাল গোলের’ পর নাদালের প্রশংসা শুনে আবেগাপ্লুত এস্পি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস. গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস. হুমা খান।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

জনপ্রিয়

খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪