ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন Logo ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড। Logo ৩২ বছর পূর্বে ছাত্রদলের হামলায় নিহত কামরুলের স্মরণে জাবিতে শিবিরের বৃক্ষরোপণ Logo নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল Logo বাবার দোকানে একা পেয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ১৪ বছরের কিশোরকে পুলিশে সোপর্দ Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী ফরচুন বরিশাল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালের খেলা নিয়ে নতুন করে আশার কথা শোনালেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

বিপিএলে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকেই চূড়ান্তভাবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ঘিরে। শুরুতে শোনা গিয়েছিল, আসন্ন আসরে অংশ নেবে না তারা। তবে নিয়মে কিছু পরিবর্তন হলে বরিশাল আবারও বিপিএলে যোগ দিতে পারে বলে জানিয়েছেন মিজানুর রহমান।

তিনি ক্রিকবাজকে বলেন, আমি মনে করি না এমন কোনো বিষয় আছে যে তামিম বিপিএলে খেলবে না। আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কেই (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব, আর আমার বিশ্বাস বরিশাল খেললে সেও খেলবে।

বিপিএল আয়োজনের সময় স্বল্পতা নিয়েও মন্তব্য করেন তিনি। আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও তাদের আনতে হলে প্রয়োজনীয় তহবিল ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও তা করা কঠিন। আমি ভিন্ন একটি স্লটের জন্য অনুরোধ করেছি, এখন দেখা যাক তারা কী বলে।

সব মিলিয়ে, ফরচুন বরিশালের অংশগ্রহণ এবং তামিম ইকবালের মাঠে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী ফরচুন বরিশাল

প্রকাশিত ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫