ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের জিমনেসিয়াম সংস্কার শেষে উদ্বোধন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৭৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অনুষদের জিমনেসিয়াম সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ নব-সংস্কারকৃত এই জিমনেসিয়ামের উদ্বোধন করেন।

জানা যায়, জিমনেসিয়ামটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ফলে এর কার্যক্রম একপ্রকার স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগ ও সহযোগিতায় জিমনেসিয়ামটি সংস্কার শেষে শনিবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমার বিশ্বাস এরকম জিমনেশিয়াম আমাদের পুরো ঝিনাইদহে দ্বিতীয়টি নেই। যদি ঝিনাইদহের কোনো এথলেটও আমাদের এখানে অনুশীলন করতে চায়, আমরা তাদেরকে সুযোগ দিব। এছাড়া, তোমরা শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে এই জিমনেসিয়াম ব্যবহার করবে। এগুলো আমাদের সম্পদ। আমাদের শারীরিক ও মানসিক বিকাশে এই জিমনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য ড. আবু সালেহ মাহফুজুল বারী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: শাহেদুর রহমান, কবি গোলাম মোস্তফা হলের হল প্রভোস্ট ড. মো: আব্দুল হালিম, ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্রী হলের হল প্রভোস্ট ঈষিতা ঘোষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের জিমনেসিয়াম সংস্কার শেষে উদ্বোধন

প্রকাশিত ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫