ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী নির্বাচনে মোট ১৫টি পদে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে সভাপতি ১টি, সহ-সভাপতি ১টি, কোষাধ্যক্ষ ১টি, সম্পাদক ১টি, যুগ্ম সম্পাদক ১টি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য ১০টি পদ রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সংশোধনের জন্য লিখিত আপত্তি ৪ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। একই দিন বিকাল ৩টায় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। ওই দিনই দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই করা হবে এবং বিকাল ৩টা ১৫ মিনিটে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ জানুয়ারি দুপুর ১২টা। একই দিন বিকাল ৩টা ৩০ মিনিটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তিন সদস্য বিশিষ্ট কমিশনে বাকি দুই সদস্য হলেন ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

এছাড়া, নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা, মনোনয়নপত্র ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

জনপ্রিয়

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি

প্রকাশিত ১১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫