ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রেমিট্যান্সের পালে হাওয়া, ১৯ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল Logo বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক Logo বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী  Logo রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

জাবিতে ‘সবার একুশ: মাতৃভাষার কবিতা’ শীর্ষক আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “দিগন্ত চলো শব্দ যেথায় সূর্যসত্য” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধ্বনির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও ভাষাচেতনার বিশেষ আয়োজন “সবার একুশ: মাতৃভাষার কবিতা”।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে মহুয়া মঞ্চে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি ও ভাষাচর্চা সংগঠন ‘ধ্বনি’। এ আয়োজনে মাতৃভাষার মর্যাদা, ভাষার বহুত্ব ও আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরা হয় কবিতা পাঠ ও আলোচনা মাধ্যমে।

আয়োজকদের পক্ষ থেকে ধ্বনির সভাপতি দেবাঞ্জনা দেব বলেন, “ধ্বনি আবৃত্তির পাশাপাশি প্রমিত বাংলা ও তার শুদ্ধ উচ্চারণ নিয়ে কাজ করে থাকে। তবে বাংলা ভাষার ভেতরের আঞ্চলিক বৈচিত্র্য এবং বাংলাদেশের অন্যান্য ভাষার চর্চার গুরুত্ব উপলব্ধি করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একুশের আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি সকল মানুষের নিজ নিজ মাতৃভাষায় কথা বলার, কবিতা বলার ও গান গাওয়ার স্বাধীনতার সূচনাও ছিল।”

এসময় বাংলা বিভাগের অধ্যাপক মো. খোরশেদ আলম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ রেজা, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হামীম কামরুল হক ও বাংলা বিভাগের প্রভাষক আজমিরাতুন জিম্মি নিঝুম উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রেমিট্যান্সের পালে হাওয়া, ১৯ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল

জাবিতে ‘সবার একুশ: মাতৃভাষার কবিতা’ শীর্ষক আয়োজন

প্রকাশিত ১১:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬