ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদনে কঠোর নিরাপত্তা, ছয় ঘন্টা বন্ধ থাকবে মহাসড়ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ববাচন শেষ হয়ে গঠন হয়েছে  মন্ত্রীসভা। এবার নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উপলক্ষে নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধ এলাকার আশপাশের মার্কেট গুলো বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে আয়োজিত নিরাপত্তা সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমন উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমিন বাজার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় ৩৫০০ এর বেশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারিতে রাখবেন। এছাড়া, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। সারাদিন ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে। নিরাপত্তায় কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তা ঢাকা থাকবে।”

মহাসড়ক বন্ধের কথা জানিয়ে তিনি বলেন, বুধবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এসময় জনসাধারণকে বিকল্প পথে চলতে অনুরোধ করেন পুলিশ সুপার।

এদিকে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তিনদিন ধরে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন মন্ত্রীসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে এই স্মৃতিসৌধ আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

তিনি জানান, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের স্মৃতিসৌধে আগমনকে কেন্দ্র করে লাল, নীল, হলুদসহ হরেক রঙের ফুল গাছে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ চত্তর। সৌধের চূড়া থেকে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সবই ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। চত্বরের সিঁড়ি ও স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। তিনদিনের ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে সৌধ এলাকাকে সাজিয়ে তুলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদনে কঠোর নিরাপত্তা, ছয় ঘন্টা বন্ধ থাকবে মহাসড়ক

প্রকাশিত ১১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬