ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন Logo কেইনের হাতেই কি উঠছে ব্যালন ডি’অর Logo বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে ‘উই হ্যাভ এ প্ল্যান’: প্রতিমন্ত্রী Logo ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ Logo সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন চায় হেফাজত Logo সম্পত্তি হস্তান্তরের নতুন আইন নিয়ে কেন এত ‘বিরোধিতা’ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo বিনিয়োগ আকর্ষণে হংকংয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ Logo একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুললেন ৬ হাজার গ্রাহক Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে শাকিব খান-পূর্ণিমা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৫৭ বার পঠিত

গতকাল শনিবার চ্যানেল আইয়ের বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ দেখা হয় এই দুই তারকার। বহু বছর পর একে অপরকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দুজনই।

অনুষ্ঠানের শুরুতেই শাকিব খানকে দেখে পূর্ণিমা তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, শাকিব খানকে আগে যেমন দেখেছেন, তার তুলনায় এখন তাকে আরও ছোট এবং ফিট মনে হচ্ছে।

একই সঙ্গে তিনি জানান, শাকিবের অভিনীত বেশ কয়েকটি সিনেমা, বিশেষ করে ‘তুফান’ তিনি দেখেছেন এবং তার কাজের প্রশংসাও করেন।

পূর্ণিমা আরও বলেন, একসঙ্গে কাজ করার সময় যদি বর্তমান লুকের শাকিব খানকে পাওয়া যেত, তাহলে তাদের জুটির কাজ আরও ভালো হতো।

একসময় ঢালিউডের জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল শাকিব-পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ একাধিক সফল সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অনুষ্ঠানটিতে দুই তারকার মধ্যে পুরনো দিনের কাজের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং ব্যক্তিগত মুহূর্ত নিয়েও আলাপ হয়। শুটিং সেটের নানা স্মৃতি ও সমসাময়িক চলচ্চিত্র নিয়েও তারা কথা বলেন।

তথ্যসূত্রঃ News Express

জনপ্রিয়

জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন

দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে শাকিব খান-পূর্ণিমা

প্রকাশিত ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬