ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কম্বোডিয়ার বন্দি দশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী Logo রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, জানালেন শুভেচ্ছা

‎পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবারও স্মারকলিপি প্রদান করেছেন তারা।
‎
‎রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়ালের নিকট এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
‎
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— ১। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে পুনরায় সুস্পষ্ট ও লিখিত নির্দেশনা জারি করা হোক।
‎
‎২। রাজনৈতিক ব্যানারে যেকোনো কার্যক্রম, মিছিল বা সমাবেশ কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং তা যদি কোন রাজনৈতিক সংগঠন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
‎
‎৩। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
‎
‎৪. ক্যাম্পাস ও আবাসিক হলে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
‎
‎৫. এ বিষয়ে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
‎
‎লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাগরিকা খাতুন বলেন, সম্প্রতি দুটি রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ভবিষ্যতেও যেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎তিনি আরও বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রশাসনের সিদ্ধান্ত বিষয়ে নিশ্চিত করতে পারেননি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, রিজেন্ট বোর্ডে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে।

জনপ্রিয়

কম্বোডিয়ার বন্দি দশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

‎পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

প্রকাশিত ১২:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬