ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা

‎পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবারও স্মারকলিপি প্রদান করেছেন তারা।

‎রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়ালের নিকট এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— ১। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে পুনরায় সুস্পষ্ট ও লিখিত নির্দেশনা জারি করা হোক।

‎২। রাজনৈতিক ব্যানারে যেকোনো কার্যক্রম, মিছিল বা সমাবেশ কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং তা যদি কোন রাজনৈতিক সংগঠন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

‎৩। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‎৪. ক্যাম্পাস ও আবাসিক হলে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

‎৫. এ বিষয়ে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক।

‎লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাগরিকা খাতুন বলেন, সম্প্রতি দুটি রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ভবিষ্যতেও যেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎তিনি আরও বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রশাসনের সিদ্ধান্ত বিষয়ে নিশ্চিত করতে পারেননি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, রিজেন্ট বোর্ডে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে।

জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড

‎পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

প্রকাশিত ১২:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬